• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরের আওয়ামীলীগ নেতা ফারুক সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ফারুক (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর ইপিজেডের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও এসআই শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ফারুক বন্দর উপজেলার কুড়িপারা এলাকার বাসিন্দা এবং ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিভিন্ন অপরাধসংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category