• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ২০ প্রাণহানির সেই মামলার বিচার আজও শেষ হয়নি মোবাইল দিয়ে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করার সহজ উপায় বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা-মা-ছেলে একসঙ্গে না ফেরার দেশে নরসিংদীতে ফাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফের আলোচনায় রূপগঞ্জে বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা

নরসিংদীতে ফাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন


: নরসিংদীতে তরুণ ফাহিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন সকালে শহরের উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের স্থানীয় জনগণ। এসময় ‘ফাহিম হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’ এবং ‘মাদকমুক্ত সমাজ চাই’ সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফাহিমকে পরিকল্পিতভাবে ও অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই পার পেয়ে না যায়, সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এ ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটছে।

বিক্ষোভ সমাবেশে ফাহিমের বাবা, মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এভাবে আর কোনো মায়ের বুক খালি না হয়। এসময় হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার ও বিচারিক প্রক্রিয়া শুরু না হয়, তবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts