• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তারকৃত মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই ওই পরিবারের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে আদর-যত্ন করতেন।

অভিযোগ রয়েছে, গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যান সুজন ও মাজেদা। পরে তারা শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার র‍্যাব-১১-এর শরণাপন্ন হলে র‍্যাবের সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ জুন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত সুজন ও মাজেদাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত ২ বছরের শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর এলাকায় এবং মাজেদার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়। তবে তারা দুজনই ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts