• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল-আমিন (৪৫) এবং আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসলাম পাঠান (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, আল-আমিন উপজেলার কল্যাণদী এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে। অপরদিকে আসলাম পাঠান পাঁচবাড়িয়া এলাকার জহিরুল হক পাঠানের ছেলে এবং তিনি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category