• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে ফাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফের আলোচনায় রূপগঞ্জে বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ

নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন


নরসিংদী শহরের বিলাসদী এলাকায় গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনার এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মতি। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পেশাগত কাজে বাসার বাইরে যান শফিকুল ইসলাম মতি। এ সময় তার মেয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এবং স্ত্রী ছাদে কাপড় শুকাতে গেলে ঘরের দরজার পাশে রাখা চাবির সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোরচক্র বাসায় প্রবেশ করে। চোরেরা ঘরের সুকেসের ড্রয়ার খুলে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরার তার কেটে নিয়েগেছে। এতে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনাকে আড়াল করতে বা বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তারা এ কাজ করেছে। সংবাদ পেয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে স্থানীয়দের অবহিত করেন এবং পরে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার পরপরই থানার অফিসার ইনচার্জ এবং পরে পুলিশ সুপারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কল রিসিভ করেননি। পরে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ডিউটি অফিসার প্রথমে অভিযোগ নিতে অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে ওসি (অপারেশন)-এর হস্তক্ষেপে ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ করেন। একজন সংবাদকর্মী থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে এমন পরিস্থিতির মুখোমুখি হলে সাধারণ জনগণ কতটুকু সেবা পাচ্ছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিক মো. শফিকুল ইসলাম মতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts