• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
১৯ জুন শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জের গোলাকান্দাইলে যৌথ অভিযান, ৯ মাদকসেবী গ্রেপ্তার মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু দক্ষিণ শিয়াচরে বেহাল সড়ক পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের  বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩ মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত।

দক্ষিণ শিয়াচরে বেহাল সড়ক পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আব্দুর রহমান গাফফারী। শুক্রবার (১২ জুন) দুপুরে তিনি দক্ষিণ শিয়াচরের কালবাট মোড় থেকে এডভান্স গার্মেন্টস হয়ে লালখা মোড় পর্যন্ত সড়ক এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে দেখা যায়, আজমেরি মোড় থেকে লালখা মোড় পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য ২০২২-২৩ অর্থবছরে বাজেট অনুমোদন হলেও বিভিন্ন বাধার কারণে কাজ কালবাট মোড় পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। ফলে কালবাট মোড় থেকে লালখা মোড় পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি ছাড়াও সড়কে হাঁটু সমান পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কোমরসমান জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষ ও বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সড়কের গর্তে পানি জমে থাকায় প্রায়ই যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে।

এ সময় আব্দুর রহমান গাফফারী বলেন, “একটি পরিকল্পিত এলাকায় বাজেট অনুমোদনের পরও কাজ অসমাপ্ত থাকা দুঃখজনক। কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে হাজার হাজার মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, “অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোহাইল ইসলাম ইফতি, সজিব হুসেন ইবু, রাকিব মোল্লা, তারেক, মেহেদীসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts