• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version

মনোহরদীতে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মনোহরদীতে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নিজস্ব প্রতিনিধি, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে উপজেলার বড়চাপা ও একদুয়ারিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মো. রায়হান সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি এলাকায় আবুল কাশেমের পোল্ট্রি ফার্ম সংলগ্ন চালাকচর-বড়চাপা সড়কে অভিযান চালানো হয়। এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাওন (২৫) ও সোহাগ (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ৮ ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর একই রাতে আনুমানিক ৩টা ২০ মিনিটে একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় কর্ণেল রব ইটভাটা সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এসআই মোহাম্মদ আল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে শামীম (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
দুই অভিযানে সর্বমোট ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মনোহরদী থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts