• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সচল পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগরের মিজি মেনশন এলাকার একটি বাড়ির পশ্চিম পাশের ইটের প্রাচীরঘেরা তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাজির হোসেনের কাছ থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, এসআই মো. মনির হোসেন, এএসআই এস. এম. ইলিয়াস হোসেন এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts