• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে বাজেটে শিক্ষাখাত নিয়ে বড় বড় কথা বলা হলেও শিক্ষকদের রাজপথে অবস্থান করতে হচ্ছে: মাসুম বিল্লাহ আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মাদকসেবীর কারাদণ্ড নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ  ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী আমলাপাড়ায় মীর নেয়ামতউল্লার মৃত্যুতে দোয়া মাহফিল  নারায়ণগঞ্জ হাসপাতালের নোংরা পরিবেশে মন্ত্রীর ক্ষোভ, ৩ দিনের আলটিমেটাম মাসদাইরে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি, ৫ পুলিশ আহত সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তৎপরতা চালানো হয়। অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন— মোশারফ (৫০), সোহাগ (২৫), আবু বক্কর (২৫), আসান উল্লাহ (৩৮), সোহেল (৩৫), শাওন (২৫), মুমিন ইসলাম (৩৫) ও সোহান (১৯)।

 

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে উদ্ধারকৃত আলামত এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইনের আওতায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

 

রূপগঞ্জ উপজেলা প্রশাসন আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ প্রবণতা কমাতে ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts