• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত  ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে মৃত্যু ১, নিখোঁজ ২ – IPCSBDPress

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন


আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:-রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন।২৭ সেপ্টেবর  শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)।তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে।আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।স্থানীয়রা জানান,  সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান।তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়।

একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে।২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন।তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।এ সময় নৌকা আরোহিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন।পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলা ১২টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

IPCS News : Dhaka : 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts