• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৬টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রহিমা আক্তার ইতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিভিন্ন ফার্মেসিতে ঔষধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অভিযোগে ৬টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. কবির হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বন্দর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত ঔষধপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category