• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

[ad_1]

 নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ পিস ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি সুফিয়া বেগম (৫২)কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। অভিযানে সুফিয়া বেগমকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সুফিয়া বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত সুফিয়া বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category