• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বিএনপি ক্ষমতায় এলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে — সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে — সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনোহরদীর কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব), সিনিয়র সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি; মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি; সাবেক ভিপি গোলাম মোস্তফা; শুক্কুর আলী বিএসসি, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; শাখাওয়াত হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; মাসুদুর রহমান সোহাগ, সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল; শরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল; শাহিনা নাসরিন, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল এবং শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতন চিরতরে নির্মূল করা হবে। নারীদের স্বাবলম্বী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category