• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির ৬৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাস মেয়াদি এ কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

 

সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে ঘোষিত কমিটিতে হাসান সিকদারকে আহ্বায়ক এবং আরদিন আহম্মেদ সিয়ামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে” স্লোগানকে সামনে রেখে ছাত্র রাজনীতিতে নতুন গতিশীলতা সৃষ্টি এবং ফতুল্লা থানার শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

 

নবনির্বাচিত আহ্বায়ক হাসান সিকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহম্মেদ সিয়াম এক যৌথ বিবৃতিতে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নির্ধারিত তিন মাসের মধ্যে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।

 

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category