• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কৃষক দল নেতার অফিসে ভাঙচুর, চাঁদা দাবি এবং মালামালসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক সৈনিক লীগ নেতার পুত্রসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী সুমন আহম্মেদ ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ দীর্ঘদিন ধরে ওয়েস্টিজ (ঝুট) মালামালের ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে এসব মালামাল সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করেন। পাশাপাশি তিনি ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব।

তার অভিযোগ, একই এলাকার সিফাত, সোহেল, শান্ত, হাসান ও জিসানসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র গত ১৫-২০ দিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত সিফাত ফতুল্লা থানা সৈনিক লীগের সভাপতি নিহত মোখলেসুর রহমানের ছেলে বলে জানা গেছে।

ঘটনার বর্ণনায় সুমন আহম্মেদ জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ফতুল্লার বিসিক শিল্প এলাকার ৩ নম্বর গেট সংলগ্ন তার অফিসে অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেখানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। এসময় তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্তরা জানতে পারে, তার কর্মচারীরা পাশের একটি গার্মেন্টস থেকে ওয়েস্টিজ মালামাল ভ্যানে তুলছে। বিকেল সাড়ে ৩টার দিকে তারা গার্মেন্টসের গেট থেকে ভ্যানচালক ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে প্রায় ২৫ হাজার টাকার মালামালসহ ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী স্থানীয়ভাবে মালামাল উদ্ধারের চেষ্টা করেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category