• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | জুন ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন দিবাগত রাত আনুমানিক পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে।

এ সময় পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় ২৭ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব শেখ (৩৬)কে গ্রেপ্তার করা হয়।তিনি বখতিয়ারাবাদ মালদা কলোনি এলাকার বাসিন্দা এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে তানভীর আহমেদ রাহাত (২০)কে গ্রেপ্তার করা হয়।তিনি সপুরা গ্রামের বাসিন্দা এবং বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে পরিচিত।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনই বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

তাদের আদালতে সোপর্দ করা হবে।পাশাপাশি মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category