• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নাসিকের কর মেলায় ১৫ দিনে আদায় ৭ কোটি টাকা

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

[ad_1]

বকেয়া হোল্ডিং কর আদায়ে নাগরিকদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবারও কর মেলার আয়োজন করেছে। চলতি বছরের কর মেলায় বকেয়া হোল্ডিং কর পরিশোধে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলা শুরুর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা কর আদায় হয়েছে বলে জানিয়েছে নাসিক।

গত ১৫ জুন নগরীর মণ্ডলপাড়া এলাকায় নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর মেলা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। গত বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধে ২৫ শতাংশ ছাড় দেওয়া হলেও এবার সেই ছাড় বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।

নাসিক সূত্রে জানা গেছে, এবারের কর মেলায় বকেয়া কর পরিশোধের পাশাপাশি কর বিভাজন, নামজারি, নতুন হোল্ডিং সৃষ্টি এবং বিদ্যমান হোল্ডিং-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

নাসিকের কর বিভাগের এক কর্মকর্তা জানান, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ—এই তিন অঞ্চলে প্রায় ৯৪ কোটি টাকার হোল্ডিং কর বকেয়া ছিল। কর মেলা শুরুর পর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা আদায় হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে কর মেলা শুরুর আগেই আরও ৪৩ কোটি টাকা হোল্ডিং কর আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তিন অঞ্চলে ৪০ কোটির বেশি টাকার হোল্ডিং কর এখনো বকেয়া রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রত্যেক নাগরিকের সময়মতো কর পরিশোধ করা উচিত। নাগরিকদের দেওয়া করের অর্থ দিয়েই সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। তাই সবাইকে কর পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এ বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধ করলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category