• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৭, সেনা টহল

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সকাল থেকে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ১৭ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

 

জেলায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, শিমরাইল মোড়, ফতুল্লা, সৈয়দপুর, সোনারগাঁ এবং কাঁচপুরসহ বিভিন্ন এলাকা। এসব স্থানে পুলিশি তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

 

অন্যদিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে সংগঠনটির কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।

 

এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধের দাবিতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং শহরের প্রধান সড়কে মিছিল বের করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category