• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু।

Reporter Name / ৫৩০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নরসিংদীতে সাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে নরসিংদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

জানা যায়, বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩ টা ৫০ মিনিটে সাদিয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়।

 

পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category