• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার ফিরে আসতে পারবে না–খায়রুল কবীর খোকন

Reporter Name / ৪৫০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন


বাণী রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি, খায়রুল কবির খোকন বলেছেন, আজকে অনেকে নন ইস্যুকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা বিএনপির বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ শ্লোগান-বক্তব্য দিচ্ছে, যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা অনেক ধৈর্য, সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তারা গায়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায়। পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে পুনর্বাসনের জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার ফিরে আসতে পারবে না।

রবিবার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর বাসাইল এলাকায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই ১৬ বছর নেতাকর্মীরা, অন্যায়, অত্যাচার, নিপীড়িত হয়ে লড়াই করেছে। বিএনপি এদেশের জনগণের কল্যাণে কাজ করেছে। কোনো ভয়-ভীতি, হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপি হলো ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি দল। বিএনপি ফিনিক্স পাখির মত ধ্বংসস্তূপ থেকে উঠে আসবে, কোনো ষড়যন্ত্র অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের জনক ছিলেন। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ফলজ, বনজ, ঔষধি গাছ রোপণ করে আমরা পরিবেশ রক্ষা করবো। যার যার বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসবেন।

নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশের, গোলাম কবির কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শাহেনশা, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদা আক্তারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

পরে খায়রুল কবির খোকন দলের নেতৃবৃন্দকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts