• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

২০ মাস পর কবর থেকে ‎জুলাইযোদ্ধা রাব্বির লাশ উত্তোলন

Reporter Name / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

[ad_1]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুলাইযোদ্ধা শহীদ আবু সুফিয়ান রাব্বির (১৯) মরদেহ দাফনের প্রায় ২০ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই লাশটি পুনরায় দাফন করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জের চরপুবাইল গ্রামের তারামুদ্দিনের পুত্র রাব্বি তাঁর বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। এ সময় গুলির আঘাতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৬ আগস্ট রাত ৮টার দিকে হাসপাতালে মারা যান। পরদিন ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়।

২০২৫ সালের ২ ডিসেম্বর ‘জুলাইযোদ্ধা’ ও মানবাধিকার কর্মী লেবু মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীপুর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু নোমান জানান, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সাব্বির হোসাইনের উপস্থিতে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category