
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না
জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেননি।
ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। মঙ্গলবার এ মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
জেড আই খান পান্নার আবেদনটি আদালতে তোলেন মেজর জেনারেল অব. জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে এ বিষয়ে কথা বলেন আইনজীবী নাজনীন নাহার।
(বক্সপপ)
তবে ট্রাইব্যুনাল বলেছেন যে যেহেতু জেড আই খান পান্না একজন জ্যেষ্ঠ আইনজীবী, তাই তাকে অন্য কোনো মামলায় পলাতক আসামির পক্ষে ট্রাইব্যুনালে নিয়োগের বিষয়টি পরবর্র্তীতে বিবেচনা করা হবে