• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নাসির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লিংক রোডে সড়ক অবরোধ

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

[ad_1]

ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের আদালতপাড়ার সামনে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নাসিরের স্বজন ও ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাসির হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “নাসির হত্যা মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। তিনি ওই এলাকার মৃত সাউজুদ্দিনের ছেলে। ঘটনার পর এলাকাবাসী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category