• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন, কিশোর গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ৪:০৮ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বহুল আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।দীর্ঘ তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ রাতে আদিব আহনাফ তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরদিন সকালে কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের কৈচাপুকুর এলাকায় তার পিতার ঘাসক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং গলায় প্যান্টের বেল্ট পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় কর্ণহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার গুরুত্ব বিবেচনায় আরএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. হাফিজুর রহমান, বিপিএম-সেবার তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।

পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদ হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সূত্রের সহায়তায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়।দীর্ঘ তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।তদন্তে জানা যায়, ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

গত ২১ জুন অভিযানে ঘটনায় জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।জবানবন্দিতে কিশোরটি জানায়, এক কিশোরীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ভিকটিম আদিব জানতে পেরে ওই কিশোরীর মাকে জানিয়ে দেয়।পরে বিষয়টি তার নিজের মায়ের কাছে পৌঁছালে মা তাকে মারধর করেন।

সেই ঘটনার প্রতিশোধ নিতেই সে আদিবকে কৌশলে নির্জন স্থানে নিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে।পুলিশ জানিয়েছে, অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোমরের বেল্ট উদ্ধার করা হয়েছে।আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের মাধ্যমে ডিবি পুলিশ তাদের পেশাদারিত্ব ও তদন্ত দক্ষতার পরিচয় দিয়েছে বলে আরএমপি জানিয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category