• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সেরা কয়েকটি ভয়েস চেঞ্জ করার অ্যাপস (ভয়েস চেঞ্জ সফটওয়্যার) সহজ ৫ ব্যায়ামেই দূর হতে পারে ঘাড়ের ব্যথা ৫ দিন পর যুবকের করুণ মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরাল মেয়েদের শরীর থেকে কাপড় খোলার সফটওয়্যার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও তবারক বিতরণ সোনারগাঁয়ে ১ লাখ ৩৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীর জানাজা আটকালেন বিএনপি নেতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টা – IPCSBDPress

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন


আপডেটঃ ১১:৩৫ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

নিউ ইয়র্ক সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে নতুন নতুন খাত ও সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রসর হওয়ার এখনই উপযুক্ত সময়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আলোচনায় মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তাদের সামনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে বাংলাদেশ সফরসঙ্গী ছয়জন রাজনীতিককেও ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে তারা প্রত্যক্ষভাবে দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের বিষয়গুলো বুঝতে পারেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। পুরো সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতা, নীতি-নির্ধারক ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts