• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও তবারক বিতরণ

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

[ad_1]

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা এক বিশাল গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে দুপুরে তারা বন্দর থানা এলাকায় যুক্ত হয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত হন।

কর্মসূচীর অংশ হিসেবে নেতৃবৃন্দ নগরীর ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অসামান্য অবদান এবং জাতীয়তাবাদী দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো পথেই দেশ ও জাতির কল্যাণ নিহিত। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category