• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

প্রথমবারের মতো দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন


আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল’ অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেনচেলাহসহ তিন সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে। আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts