• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সেরা কয়েকটি ভয়েস চেঞ্জ করার অ্যাপস (ভয়েস চেঞ্জ সফটওয়্যার) সহজ ৫ ব্যায়ামেই দূর হতে পারে ঘাড়ের ব্যথা ৫ দিন পর যুবকের করুণ মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরাল মেয়েদের শরীর থেকে কাপড় খোলার সফটওয়্যার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও তবারক বিতরণ সোনারগাঁয়ে ১ লাখ ৩৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীর জানাজা আটকালেন বিএনপি নেতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে মাঠে মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মনোহরদী উপজেলা বিএনপির দোয়া মাহফিল – IPCSBDPress

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন


আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা:- ২২ জুলাই ২০২৫: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির মর্মান্তিক ঘটনার পর নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।উক্ত মাহফিলে নিহত ও আহতদের স্মরণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বক্তৃতা করতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, উত্তরায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুরা নিহত হওয়ায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।তিনি আরও বলেন, সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করেছে, এবং বিএনপির পক্ষ থেকেও সারাদেশে শোক পালন করা হচ্ছে।

এছাড়া, তিনি বিমানবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা না করার উপর গুরুত্বারোপ করা উচিত।পাশাপাশি আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান ক্রয় করে পাইলটদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।এর মাধ্যমে ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমবে।

শেষে, মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশবাসীর শান্তিপূর্ণ জীবনের জন্য প্রার্থনা করা হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।



Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts