• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০০ পুরিয়া গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের মাহামুদনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে নূর আলম (৪৬), মৃত চাঁন মিয়ার ছেলে মঙ্গল মিয়া (৫০) এবং ঘারমোড়া এলাকার হানিফ মিয়ার ছেলে ইমন (২৮)।

পলাতকরা হলেন মাহামুদনগর এলাকার বশির উদ্দিন বসু মিয়ার ছেলে আমান (৪৫) এবং সবুর উদ্দিন সুবল মিয়ার ছেলে সবুজ (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) রাতে বন্দর থানার মদনগঞ্জ রেললাইন এলাকা ও ঘারমোড়ায় আমিরের দোকানের সামনে পাকা রাস্তার ওপর পৃথক অভিযান চালানো হয়। এ সময় ২০০ পুরিয়া গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্দর থানার এসআই মাসুদ রানা এবং মদনগঞ্জ ফাঁড়ির এসআই মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা নম্বর— ২৯(৫)২৬ ও ৩০(৫)২৬।

পরে বুধবার (২০ মে) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts