• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
  • English Version

কুতুবপুর লাকিবাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পিতা-পুত্রের মৃত্যু

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন


ফতুল্লার কুতুবপুর লাকিবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মাত্র সোয়া ৩ ঘন্টার ব্যবধানে দগ্ধ পিতা-পুত্র মারা গেছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) মারা যায়। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

 এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে একইদিন দুপুর ২টায় মারা যান তার ছেলে রাকিব (১৬)। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 

 

গত সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের বাবা ও তিন ছেলে দগ্ধ হন। বর্তমানে আব্দুল কাদেরের বাকি দুই ছেলে মেহেদী (১৭) ও সাকিব (১৬) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মেহেদীর ১৮ শতাংশ ও সাকিবের ১৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

 

নিহত রাকিব পেশায় একজন চটপটি বিক্রেতা ছিল। তার বাবা আব্দুল কাদের ছিলেন অটোরিকশাচালক। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

 

ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, রান্নার গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় ঘরের দরজা ও জানালা ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার সময় আব্দুল কাদেরের স্ত্রী রান্নার পানি আনতে ঘরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts