• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

বেলাবতে নিখোঁজের পর নদীতে মিললো স্কুল ছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক। / ৩৩৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল এক কিশোরের লাশ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে লাশটি ভেসে ওঠে বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ ১২ বছর বয়সী স্কুলছাত্র অনয় চন্দ্র মোদক বলে দাবি করা হলেও পুলিশ বলছে ডিএনএ টেস্টের আগে নিশ্চিত হওয়া যাবে না লাশটি কার। কারণ হিসেবে পুলিশ বলছে, লাশ ফুলে বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না।

অনয় চন্দ্র মোদক বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

অনয় নিখোঁজের পর অজ্ঞাত নম্বর থেকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে চাওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। তাদের কথামতো মুক্তিপণের এক লাখ টাকাও দেওয়া হয় অপহরণকারীদের।

নিখোঁজ কিশোরের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক মাটিয়াল পাড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ কিনতে বেলাব বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন রাতেই বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে ১৬ জানুয়ারি সাধারণ ডায়েরিটি মামলায় রূপান্তরিত হয়।

এদিকে, অনয় নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ হওয়া নিয়ে লেখালেখির পর অজ্ঞাত নম্বর থেকে অনয়ের পরিবারের নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তাদের কথামতো বিকাশের মাধ্যমে দেওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। পরে পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান দেখতে পায় বরিশালের ভোলায়।

এ সংবাদ লেখার সময় পর্যন্ত বেলাব থানা পুলিশের একটি দল অনয়কে উদ্ধারের জন্য বরিশালের ভোলায় অবস্থান করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, রোববার বিকেলে নিখোঁজ অনয়ের গ্রামের পাশের গ্রাম বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবির সদস্যরা। অনয়ের পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড। তারা অনয় হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিখোঁজ অনয়ের চাচাতো ভাই পলাশ মোদক বলেন, “অনয় নিখোঁজ হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। নিখোঁজের সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের ফোন করে জানানো হয় তারা অনয়কে অপহরণ করেছে। তাদের কথামতো অনয়কে জীবিত পাওয়ার আশায় কয়েক দফায় বিকাশের মাধ্যমে এক লাখ টাকাও দিয়েছি। কিন্তু অনয়কে জীবিত পাইনি, পেয়েছি মৃত অবস্থায়। তারা অনয়কে হত্যা করেছে।”

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের স্বজনরা ধারণা করছেন এটি অনয়ের মরদেহ। মরদেহটি বিকৃত হওয়ায় নিশ্চিত করে পরিচয় বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল ও ডিএনএ পরীক্ষার পর জানা যাবে এটি অনয়ের মরদেহ কি না। বরিশালেও পুলিশ গেছে, সেখানে একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts