• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পে যৌথ অভিযান, গাঁজাসহ আটক ১১

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৯ মে) জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় ২০০ সদস্যের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার বিহারী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নাজিম (২৮), সাগর (২৮), ইমন মিয়া (২৭), রাহাত মিয়া (২০), রাসেল মিয়া (২৭) ও বাবুল মিয়া (৩২)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।

এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটক অন্যরা হলেন- ফয়সাল মিয়া (২৬), জীবন (২৪), ওয়াহিদ মিয়া (২৬), ফারুক মিয়া (৩৮) ও বাবু (২৮)।

অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকসেবী, মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts