• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আগামী বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখতে হবে: সোহাগ মহাজন

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

[ad_1]

স্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৭ এপ্রিল সোমবার বিকেলে ডেমরা কোনাপাড়ায় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের উদ্যোগে তরুণ প্রজন্ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব সোহাগ মহাজন। তিনি বলেন, তারুণ্য হলো মানুষের জীবনে সাহস, সংগ্রাম ও সৃজনশীলতার সময়। পুরাতনকে ভেঙে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে। তরুণেরা সমাজের সর্বস্তরে পরিবর্তনের বিপ্লব শুরু করবে এবং এক্ষেত্রে তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। সরকারকে কিছু প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে। আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না, তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি। এ জন্য আগামী বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি সাহিদা খানম ও ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল।

উক্ত মতবিনিময় সভায় তারুণ্যদিপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, বর্ষা ইসলাম, সুমি বেগম, আনিকা আক্তার, শ্রাবণী রানী দাস, তৃষ্ণা রানী দাস, ইভা আক্তার, বিথী দাস, শিমু আক্তার, রিপা আক্তার, রাত্রি, তাঁরা, নাছিমা, লাকী আক্তার, সোনিয়া আক্তার, লিটন, উজ্জ্বল সহ অগ্রগামী স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ডেমরা থানা শাখা কমিটি গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে ডেমরায় তারুণ্য নির্ভর একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষিত নারী উদ্যোক্তারা উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্মানীত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে লটারি করে পাঁচজন কে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে উদ্যোক্তাদের।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category