• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’ শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জের আলোচিত সেই চাঁদাবাজ সালাউদ্দিন গ্রেপ্তার আতঙ্কে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর ফতুল্লায় ডাইং কারখানায় চুম্বক দিয়ে গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র চলছে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাভারে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা সরকারের নরসিংদীতে পার্কে অশ্লীল কর্মকাণ্ডে ৫ জনের কারাদণ্ড

নরসিংদীতে পার্কে অশ্লীল কর্মকাণ্ডে ৫ জনের কারাদণ্ড

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন


নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ অনুযায়ী প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জজ মিয়া (৪২), ঈমান হোসেন (২২), ইকবাল (৩০), সাগর (২০) ও তানভীর (১৯)।
অভিযানকালে সংশ্লিষ্ট নারীদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শালীনতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts