• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version

ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন


ফতুল্লা মডেল থানা পুলিশের কথিত সোর্স মামুন (২৬) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফতুল্লার রেল স্টেশন চেয়ারম্যান বাড়ী গলি এলাকায়। 

 

 

 

এ ঘটনায় মামুনের মা রুনা বেগম বাদী হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন মানিক (৪০), আল আমিন (২৬), জয়নুদ্দিন জনু (৩৮), জাবেদ (৩৫), জোবায়েদ (২০), পিচ্চি কালু (২২), আজমীর (৩০), আসিফ (২৭), নাইম (২৬), চোর সুমন (২৫) ও শহিদ কাকা (৩৮) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন।

 

 

 লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,বাদীর পুত্র মামুনের সাথে একই এলাকার আকলিমা (৪২) নামের এক নারীর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের কারণে ২-৩ মাস পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর থেকেই আকলিমা ক্ষিপ্ত হয়ে মামুনকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং তার পূর্বের স্বামী মানিকের সাথে যোগাযোগ করে আসছিলেন এবং মামুন কে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলো। 

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মামুন তার নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ফতুল্লা রেলস্টেশনের পশ্চিম পাশে পরিত্যাক্ত খোলার মাঠে আসা মাত্র পূর্ব থেকে ও ওৎ পেতে থাকা অভিযুক্ত সন্ত্রাসীরা আকলিমার উপস্থিতিতে মামুনের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সোর্স মামুন কে চাপাতি, রামদা, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।

 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts