• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
  • English Version

নরসিংদীতে শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


নরসিংদীর বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী, ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আবুল কালাম (৪০)-কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বালুসাইর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক আবুল কালাম সদর উপজেলা বালুসাইর এলাকার মৃত হালিম মাষ্টারের ছেলে। শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আবুল কালাম। আটকের পর তিনি বলেন, ভুল করেছি, ক্ষমা করে দিন।’

ভুক্তভোগী স্বজনরা জানান, রোববার সকালে শিশুটি বিদ্যালয়ে যান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ কারী তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণকারীকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে এনে ভর্তি করে। এঘটনায় উত্তেজিত জনতা ধর্ষণ কারীরর বাড়ি ঘর ভাঙচুর করে। এ ঘটনায় স্বজনরা মিছিল শেষে ধর্ষণকারীর ফাঁসির দাবি জানান।

দুপুরে বালুসাইর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় মাধবদী থানা পুলিশ। মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটককরা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts