• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
  • English Version

এনায়েতনগরে এমপি আল-আমিনের মতবিনিময় সভা

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন


ফতুল্লারএনায়েতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

১৭ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দৈনন্দিন ভোগান্তি, অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধার ঘাটতির বিষয় তুলে ধরেন। 

সভায় এমপি আল আমিন বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়াই আমার দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, এনায়েতনগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts