• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

[ad_1]

তরুনদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মউন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আলোকিত ফতুল্লা গড়তে ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ২৭ মার্চ ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার নতুন কমিটি গঠনকল্পে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া। তিনি সাংগঠনিক কাঠামো ও যুব সমাজের ভূমিকা তুলে ধরে মানুষের কল্যাণ ও উন্নয়নে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় যুব সমাজ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভায় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল্লাহ, সৈয়দ হোসাইন, মারুফ হাসান সায়হান, শাকিব, আবুল বাশার, সুজন, সুমন, আব্বাস আলিম, শাওন, শফিকুল, আকাশ, নুরুন্নাহার, শাহিন, জান্নাত আরা মুনমুন, আবিদা সুলতানা লামিয়া, উম্মে সুফিয়া হ্যাপি সহ অন্যান্য।

পরিশেষে আগামী সভার আহ্বান জানিয়ে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক অবক্ষয় রোধে সাহসীকতার সহিত কাজ করার অনুরোধ জানান ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category