• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version

চাঁপাইনবাবগঞ্জে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু, অংশ নিচ্ছে ৩০ শিক্ষার্থী – IPCSBDPress

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন


আপডেটঃ ১২:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের নতুন সুইমিংপুলে মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুলের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাঁতার প্রশিক্ষক মো. খালেকুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার দক্ষতা বৃদ্ধি ও পানিতে নিরাপত্তা সচেতনতা গড়ে তোলা হবে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts