• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সন্তানের অত্যাচারে বৃদ্ধ পিতার বিষ পানে আত্মহত্যা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সুরেন গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃদ্ধ এই পিতা পরাজয় বরণ করেন।

ওইদিন দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে তার সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ্য সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারণে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, আমার শশুর কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারণে কীটনাশক পান করেন তা আমাদের জানানেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts