• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version

‘হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে’—ভূমিমন্ত্রী মিজানুর রহমান – IPCSBDPress

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন


আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন মিজানুর রহমান।তিনি অভিযোগ করে বলেন, অতীতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে জড়িত এই গোষ্ঠীর সদস্যরাই বর্তমানে ভিন্ন পরিচয়ে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মন্ত্রী আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের পতনের পর সেই ‘হেলমেট বাহিনী’র সদস্যরা নতুনভাবে সংগঠিত হয়ে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

দেশের বর্তমান অস্থির পরিস্থিতির পেছনে তাদের সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি দাবি করেন।সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, একটি রাজনৈতিক দল কেবল নেতা বা মন্ত্রীর দল নয়, বরং কর্মীদের শক্তিতেই দল পরিচালিত হয়।পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই জমি ব্যবস্থাপনা করা হবে এবং কোনো ধরনের দখলবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।তারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts