• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর এলাকায় মোটরসাইকেল ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক আরমান গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় সুজন নামে এক যুবক আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

 

হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

অন্যদিকে, দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয়রা ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts