• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Reporter Name / ২৮৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করতে ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিভিল সার্জনদের শুধু অফিসে বসে না থেকে নিয়মিত মাঠ পর্যায়ে ভিজিট করার নির্দেশনা দেওয়া হবে।
শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যে ধরনের জনবল প্রয়োজন, সেখানে সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, ডাক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে—এ ব্যাপারে কঠোর মনিটরিং থাকবে।
কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবল দিয়ে সচল করা হবে বলেও জানান তিনি। যাতে গ্রামাঞ্চলের মায়েরা ও সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই গ্রহণ করতে পারেন। এছাড়া যেসব হাসপাতাল জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রমে পিছিয়ে রয়েছে, সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করার কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts