• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন: সেনাপ্রধান আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান ‘সুষ্ঠু’ ভোট হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, ‘সংযম’ ধরে রাখার আহ্বান চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: এএফপিকে তারেক রহমান রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান সিইসির

রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন


আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সেখানে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রি.) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট রমজান মাস উপলক্ষে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর জন্য কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts