• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে একটি কেন্দ্রের ৫ সিসি ক্যামেরা ভাঙচুর

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

একটি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের আঁধারে সিসি ক্যামেরার আশপাশে ঘোরাঘুরি করছেন। পরে তারা ক্যামেরা ভেঙে নিয়ে যান। পুরো কেন্দ্রের আশপাশে অন্তত পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে সিসি ক্যামেরা বসানো হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts