• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জিয়াউর রহমান না থাকলে জামায়াত রাজনীতি করতে পারতো না: রিজভী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সচিব দায়িত্ব পালনের সময় কোনো মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি ১১ ফেব্রুয়ারি চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে – IPCSBDPress আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা নেতা কর্মীদের জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী – IPCSBDPress কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল ১১ দলীয় জোটের সমাবেশে বক্তারা – IPCSBDPress এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ

এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পাশা’ নামের এনজিওকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, এনজিওটি (পাশা) আসন্ন নির্বাচনে ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করবে—এই মর্মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন থেকে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। তাদের সক্ষমতা সম্পর্কে কমিশন নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত তাদের (এনজিও পাশা) কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts