• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version

৪ মেট্রো স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন


এমআরটি লাইন-৬-এর চারটি মেট্রো রেল স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,  বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রো রেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে  চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর  ফারুক আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএলের  সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার-সিওও ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী নাবিল আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠান থেকে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ঘোষিত চুক্তি অনুযায়ী মেট্রো রেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে, যা রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মেট্রো রেলস্টেশন বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts