• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিয়ে নিলাম: নুর

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান যেহেতু আমাকে গলাচিপা বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম।’

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। 

নুর বলেন, পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী-সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। এ আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts