• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version

নরসিংদী-২ পলাশ আসনে মঈন খানের মনোনয়নপত্র জমা

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে মঈন খান বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সকল রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সকল সমস্যা সমাধান হবে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। আমরা সবসময় বলেছি বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেটির উদারপন্থী রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts