• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আঃকাদের ভূঁইয়া জুয়েল এর শুভেচ্ছা বার্তা

Reporter Name / ৩৯৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

মোঃহিমেল মিয়া

মনোহরদী উপজেলা প্রতিনিধি।

 

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি,মনোহরদী-বেলাব উপজেলাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী,গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি বার্তায় আরও বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁরই সুযোগ্যপুত্র,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন,জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় মনোহরদী-বেলাব এর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদেরকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ এ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করার নির্দেশনা প্রদান করছি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts